শনিবার ৭ নভেম্বর ২০২৬ - ০৭:০৫
গায়বাতের যুগে দ্বীনের ওপর অবিচল থাকা

ইমাম জাফর সাদিক (আ.) এক বর্ণনায় ইমাম মাহদী (আ.ফা.)-এর গায়বাতের যুগে ঈমান ও দ্বীনের ওপর অবিচল থাকার কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,

 إِنَّ لِصَاحِبِ هَذَا الْأَمْرِ غَيْبَةً، الْمُتَمَسِّكُ فِيهَا بِدِينِهِ كَالْخَارِطِ لِلْقَتَادِ.

নিশ্চয়ই এই বিষয়ের অধিকারী (ইমাম মাহদী আ.ফা.)-এর একটি গায়বাতকাল রয়েছে। সে সময়ে যে ব্যক্তি নিজের দ্বীন আঁকড়ে ধরে রাখবে, সে যেন নিজের হাতে কাঁটাযুক্ত গাছের কাঁটা ছেঁটে ফেলার মতো কঠিন কাজ করছে।

[আল-কাফি, খণ্ড ১, পৃষ্ঠা ৩৩৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha